শিশুর ভুলকে শাস্তির কারণ না বানিয়ে শেখার সিঁড়ি বানাবেন যেভাবে: রাসুলুল্লাহ ﷺ-এর সুন্নাহ ও ইতিবাচক প্যারেন্টিং

লেখক: শিশুশিক্ষা ও প্যারেন্টিং গবেষক মুফতি আব্দুল্লাহ আল হাদী [এম.এ, ঢাবি]

পরিচালক: তাকওয়া শিশু একাডেমি ও মাদরাসাতুল ঈমান, ঢাকা।

How to turn a child’s mistakes into learning opportunities through the Sunnah of Prophet Muhammad ﷺ and positive parenting.
Mufti Abdullah Al Hadi

সবেমাত্র অফিস থেকে ফিরে ক্লান্ত শরীরে ড্রয়িংরুমে বসেছেন। ঠিক তখনই চোখ গেল ডাইনিং টেবিলের দিকে। চার বছরের ছোট্ট সন্তানটি দুধের গ্লাসটি নিজের হাতে তুলতে গিয়ে পুরো টেবিলজুড়ে ফেলে দিয়েছে। মেঝেতে দুধের ধারা গড়িয়ে পড়ছে, ভিজে গেছে গুরুত্বপূর্ণ কয়েকটি জরুরি কাগজ। সারাদিনের ক্লান্তি আর মানসিক চাপ মুহূর্তেই রূপ নিল তীব্র রাগে। মুখ দিয়ে বেরিয়ে এলো চড়া সুরতুমি সবসময় এমন করো! তোমাকে দিয়ে কোনো কাজ ঠিকমতো হবে না! কেন হাত দিলে?” শিশুটি থমকে গেল, তার নিষ্পাপ চোখের কোণে টলমল করে উঠল জল, এবং একরাশ ভয় নিয়ে সে এক কোণে গুটিয়ে গেল।

আমাদের প্রায় প্রতিটি পরিবারেই প্রতিদিন এমন দৃশ্য দেখা যায়। শিশু খাবার নষ্ট করছে, নতুন খেলনাটি ভেঙে ফেলছে, ড্রয়িংরুমের দেয়াল রঙপেন্সিল দিয়ে আঁকিবুঁকি করে ভরিয়ে দিচ্ছে, কিংবা কোনো নিয়ম মানতে চাইছে না। আর এসব ক্ষেত্রে আমাদের প্রথম স্বাভাবিক প্রতিক্রিয়া হয়ে দাঁড়ায়তীব্র বকাঝকা, ধমক, কখনো বা শারীরিক আঘাত।

কিন্তু আমরা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছি, শিশুটি কি সত্যিই জেনেবুঝে, কোনো খারাপ উদ্দেশ্যে কাজটি করেছিল? নাকি সে কেবল নিজের হাতে কিছু করার চেষ্টা করছিল, যা তার বয়সের তুলনায় একটু বেশি কঠিন ছিল?

সন্তান লালনপালন বা প্যারেন্টিংয়ের এই চিরন্তন দ্বন্দ্বে ইসলাম এবং আধুনিক শিশুমনস্তত্ত্ব আমাদের সম্পূর্ণ ভিন্ন এক দৃষ্টিভঙ্গি শেখায়। শিশুর ভুল কোনো অপরাধ নয়, বরং তা তার বিকাশ শেখার প্রক্রিয়ার এক অপরিহার্য ধাপ। ভুলকে শাস্তির হাতিয়ার না বানিয়ে কীভাবে তা শেখার সুন্দর সুযোগে পরিণত করা যায়, প্রিয় নবি রাসুলুল্লাহ চৌদ্দশত বছর আগেই তার বাস্তব দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গেছেন।

শিশুরা কেন ভুল করে?
সব ভুল কি ইচ্ছাকৃত?

অনেক অভিভাবক মনে করেন, শিশু বোধহয় ইচ্ছা করেই তাদের জ্বালাতন করার জন্য ভুল করে। মনোবিজ্ঞান এবং বাস্তব পর্যবেক্ষণ কিন্তু এর সম্পূর্ণ বিপরীত কথা বলে। শিশুরা যখন বড় হতে থাকে, তখন পুরো পৃথিবীটাই তাদের কাছে একটি বিশাল গবেষণাগার। তারা সবকিছু স্পর্শ করতে চায়, পরীক্ষা করতে চায়, নতুন কিছু আবিষ্কার করতে চায়।


শিশুরা মূলত নিচের কয়েকটি কারণে ভুল করে থাকে:

. জ্ঞান অভিজ্ঞতার ঘাটতি: একটি শিশু জন্মগতভাবে জানে না যে কাচের গ্লাস মেঝেতে পড়লে ভেঙে যায়, বা গরম চায়ের কাপে হাত দিলে হাত পুড়ে যায়। সে যে ভুলটি করছে, তা মূলত তার পূর্ব অভিজ্ঞতার অভাবের ফল।

. শারীরিক মানসিক বিকাশের সীমাবদ্ধতা: বড়দের মতো শিশুদের পেশির নিয়ন্ত্রণ (Fine Motor Skills) নিখুঁত থাকে না। তাই হাত থেকে চামচ পড়ে যাওয়া,
পানি ছিটকে যাওয়া বা ভারসাম্য হারিয়ে কোনো জিনিস ফেলে দেওয়া তাদের জন্য খুবই স্বাভাবিক শারীরিক অক্ষমতা,
কোনো অবাধ্যতা নয়।

. আবেগ নিয়ন্ত্রণের অপরিপক্বতা: শিশুর মস্তিষ্কের যে অংশ যুক্তি ধৈর্য নিয়ন্ত্রণ করে, তা পুরোপুরি বিকশিত হতে দীর্ঘ সময় নেয়। ফলে তীব্র রাগ, হতাশা বা উত্তেজনায় সে খেলনা ছুড়ে ফেলতে পারে বা ভুল শব্দ উচ্চারণ করতে পারে।

. শেখার সহজাত প্রচেষ্টা: ভুল না করলে কোনো মানুষই নতুন কিছু শিখতে পারে না। একটি শিশু হাজারবার হোঁচট খেয়েই তবে শক্ত পায়ে হাঁটতে শেখে।

সুতরাং, শিশুর ভুলকে অবাধ্যতা হিসেবে দেখার সুযোগ নেই। সে খারাপ নয়, সে কেবল ছোট এবং এখনো শিখছে।

শিশুকে বকাঝকা করলে কী হয়?
অতিরিক্ত শাসনের নেতিবাচক প্রভাব

সন্তান ভুল করলেই যদি আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় রাগ বকাঝকা, তবে দীর্ঘমেয়াদে তার চরিত্র মনস্তত্ত্বের ওপর ভয়াবহ ক্ষতি নেমে আসে:

  • ভয় এবং মিথ্যা বলার প্রবণতা তৈরি হয়: যে শিশু ভুলের জন্য সবসময় অপমানিত হয়, সে পরবর্তীতে শাস্তি এড়াতে ভুল গোপন করতে শেখে এবং অবলীলায় মিথ্যার আশ্রয় নেয়।
  • আত্মবিশ্বাস আত্মমর্যাদাবোধ ধ্বংস হয়: ক্রমাগততুমি পারো না, “তোমাকে দিয়ে হবে নাজাতীয় নেতিবাচক কথা শুনতে শুনতে শিশুটি নিজের যোগ্যতা নিয়ে সন্দিহান হয়ে পড়ে। বড় হয়েও সে নতুন কোনো দায়িত্ব নিতে ভয় পায়।
  • বাবামায়ের সঙ্গে মানসিক দূরত্ব বাড়ে: শিশুকে বকাঝকা করলে তাৎক্ষণিকভাবে সে হয়তো চুপ হয়ে যায়,
    কিন্তু মনের ভেতর জন্ম নেয় ক্ষোভ। বাবামায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসার জায়গাটি দখল করে নেয় তীব্র ভয় দূরত্ব।
  • আচরণগত আক্রমণাত্মক রূপ নেয়: শিশুরা যা দেখে, তাই শেখে। বড়দের রূঢ় আচরণ চিৎকার দেখে সে নিজেও অন্য শিশুদের সঙ্গে বা ছোট ভাইবোনের সঙ্গে একইভাবে চিত্কার মারমুখী আচরণ করা শুরু করে।

শিশুর ভুল মানেই খারাপ শিশু নয়: আচরণ বনাম ব্যক্তিত্ব

প্যারেন্টিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সোনালী নিয়ম হলোশিশুর কাজ এবং শিশুর সত্তাকে আলাদা করে দেখা।

একটি শিশু ভুল কথা বলেছে মানে এই নয় যে সেখারাপ ছেলেবাখারাপ মেয়ে কাজটি হয়তো ভুল ছিল, কিন্তু শিশুটি নিজে অপরাধী নয়। আমরা প্রায়ই কাজটির সংশোধন না করে শিশুর চরিত্রের ওপর আঘাত করে ফেলি।

যেমনশিশু মিথ্যা বললে আমরা তাকে সরাসরি বলি, “তুমি একটা মিথ্যাবাদী!” এতে শিশুটির অবচেতন মনে ঢুকে যায় যে সে নিজেই মিথ্যাবাদী। অথচ সঠিক দৃষ্টিভঙ্গি হওয়া উচিততুমি খুব ভালো একটা ছেলে, কিন্তু এইমাত্র যে কথাটা বললে তা সত্য নয়। আর ভালো মানুষেরা সবসময় সত্য বলে।

যখন আমরা কাজ ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য করতে পারব, তখন রাগ কমে আসবে এবং শিশুকে শুধরে দেওয়া অনেক সহজ হবে।

রাসুলুল্লাহ শিশুদের ভুল কীভাবে সংশোধন করতেন?

ইসলামিক প্যারেন্টিং সন্তান লালনপালনে সর্বশ্রেষ্ঠ আদর্শ হলেন মহানবি হযরত মুহাম্মদ শিশুদের কোনো ভুল দেখলে তিনি কখনোই তাদের প্রতি কঠোরতা প্রদর্শন করতেন না,
জনসমক্ষে লজ্জিত করতেন না কিংবা গায়ে হাত তুলতেন না।

বিষয়ে সবচেয়ে সুন্দর, প্রাঞ্জল যুগান্তকারী শিক্ষা পাই হজরত উমর ইবনু আবি সালামাহ (রা.)-এর একটি হাদিস থেকে।

উমর ইবনু আবি সালামাহ (রা.) ছিলেন রাসুলুল্লাহ এর পালিত পুত্র (উম্মুল মুমিনিন উম্মে সালামাহ রা.-এর আগের ঘরের সন্তান) তিনি যখন ছোট ছিলেন,
তখন রাসুলুল্লাহ এর স্নেহছায়ায় প্রতিপালিত হচ্ছিলেন।

শৈশবের একটি দিনের স্মৃতিচারণ করে তিনি বর্ণনা করেন:

তিনি বলেন, ছোটবেলায় আমি রাসুলুল্লাহ এর সাথে একই পাত্রে খাবার খেতাম। খাওয়ার সময় আমার হাত পাত্রের চারদিকে ঘুরে বেড়াত (অর্থাৎ আমি পাত্রের এদিকওদিক থেকে খাবার তুলে খাচ্ছিলাম,
যা খাওয়ার শিষ্টাচারের পরিপন্থী)

এমন পরিস্থিতিতে আজকের কোনো সাধারণ অভিভাবক হলে কী করতেন? হয়তো চড় মারতেন, কিংবা হাত ধরে টেনে সরিয়ে বলতেন, “অসভ্যের মতো খাচ্ছ কেন?
সামনে থেকে খেতে জানো না?”

কিন্তু রহমতের নবি রাসুলুল্লাহ কী করেছিলেন?

তিনি উমর (রা.)-কে বকা দিলেন না, চেঁচামেচি করলেন না, এমনকি তার হাতটি কঠোরভাবে টেনেও নিলেন না। বরং তিনি অত্যন্ত স্নেহমাখা কণ্ঠে বললেন:


হে বৎস! আল্লাহর নাম নাও (বিসমিল্লাহ বলো), তোমার ডান হাত দিয়ে খাও এবং তোমার সামনের অংশ থেকে খাও। (সহিহ বুখারি সহিহ মুসলিম)

উমর ইবনু আবি সালামাহ (রা.) পরবর্তী জীবনে বলেছিলেন, “রাসুলুল্লাহ এর সেই সুন্দর উপদেশের পর থেকে সারা জীবন আমি এভাবেই খাবার খেয়েছি।

হাদিসটির অনন্য শিক্ষা Positive
Guidance” (
ইতিবাচক নির্দেশনা)

এই সংক্ষিপ্ত হাদিসটি নিয়ে গভীরভাবে ভাবলে শিশুদের ভুল সংশোধনের এক অসাধারণ রূপরেখা খুঁজে পাওয়া যায়:

. স্নেহপূর্ণ সম্বোধন: রাসুলুল্লাহ শুরুতেই বললেন,
হে বৎস!” এই একটি সম্বোধন শিশুর ভেতরের সকল দ্বিধা ভয় দূর করে দিয়ে মনকে শেখার জন্য উন্মুক্ত করে দেয়।

. ভুলের ওপর আলোকপাত না করা: রাসুল কিন্তু বলেননি,
তুমি এদিকসেদিক হাত দিচ্ছ কেন?
এটা খুবই খারাপ অভ্যাস।তিনি ভুলটি নিয়ে খোঁচালেন না।

. কী করা উচিত তা স্পষ্টভাবে বলা: তিনি ভুলটির পেছনে সময় নষ্ট না করে সরাসরি করণীয় তিনটি বিষয় সুন্দরভাবে শিখিয়ে দিলেনআল্লাহর নাম নাও, ডান হাতে খাও এবং সামনে থেকে খাও।

. সংক্ষিপ্ত স্পষ্ট বার্তা: শিশুদের দীর্ঘ নসিহত বা লেকচার কোনো কাজে আসে না রাসুল এর নির্দেশনা ছিল অত্যন্ত সংক্ষিপ্ত সুনির্দিষ্ট।

আধুনিক শিশুমনস্তত্ত্বে এই পদ্ধতিকে বলা হয় Positive Guidance (ইতিবাচক নির্দেশনা) ইতিবাচক নির্দেশনা হলো এমন একটি শিক্ষাদান পদ্ধতি,
যেখানে শিশুকেকী করবে নাবলে নিষেধ শাস্তি দেওয়ার চেয়েকীভাবে করা উচিততা ভালোবাসা সম্মানের সঙ্গে স্পষ্ট করে দেখিয়ে দেওয়া হয়।

ভুলকে কেন্দ্র করে চিৎকার না করে সঠিক কাজটি ধরিয়ে দেওয়াই হলো পজিটিভ গাইডেন্সের মূল কথা।

শিশুর ভুল করলে বাবামায়ের কী করা উচিত?
(
বাস্তব পদক্ষেপ)

সন্তান ভুল করলে অভিভাবক হিসেবে তাৎক্ষণিকভাবে নিজেকে নিয়ন্ত্রণ করা এবং ইতিবাচক ভূমিকা রাখা একটি অভ্যাসের বিষয়। নিচের পদক্ষেপগুলো ধাপে ধাপে অনুসরণ করা যেতে পারে:


  • . আগে নিজেকে শান্ত রাখুন (Pause
    & Breathe):
    শিশুর কোনো ভুলে সাথে সাথে প্রতিক্রিয়া দেখাবেন না। কয়েক সেকেন্ডের জন্য গভীর শ্বাস নিন। নিজেকে মনে করিয়ে দিনসে কোনো বড় অপরাধ করেনি,
    সে কেবল ভুল করেছে।
  • . কারণ বোঝার চেষ্টা করুন: শিশুটি কেন এমন করল? সে কি ক্ষুধার্ত, ক্লান্ত, নাকি তার মনোযোগ আকর্ষণ করতে চাইছে?
    অনেক সময় শিশুরা মানসিক অস্থিরতা থেকেও অযাচিত আচরণ করে।
  • . শারীরিক উচ্চতা সমান করুন: শিশুর দিকে দাঁড়িয়ে ওপর থেকে শাসাবেন না। তার চোখের সমান উচ্চতায় বসে বা হাঁটু গেড়ে তার চোখের দিকে কোমলভাবে তাকিয়ে কথা বলুন। এতে শিশু নিরাপদ বোধ করে।
  • . কী করা উচিত তা স্পষ্ট করে বলুন:
    দুষ্টুমি কোরো নাবলার চেয়েশান্ত হয়ে বসোবলা অনেক বেশি কার্যকর। নেতিবাচক নিষেধাজ্ঞার চেয়ে ইতিবাচক নির্দেশ শিশুরা দ্রুত গ্রহণ করে।
  • . নিজে করে দেখান (Model
    the Behavior):
    সন্তান ভুল করলে তাকে বলুনএভাবে নয় সোনা, এসো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়।প্রয়োজনে একবার, দুবার,
    দশবার শান্তভাবে দেখান।
  • . পুনরায় চেষ্টা করার সুযোগ দিন: ভুল শুধরে দিয়ে তাকে কাজটি আবার করতে দিন। যেমনসে যদি এক ফোঁটা পানি ফেলে দেয়, তাকেই কাপড় দিয়ে মুছতে সাহায্য করতে দিন। এতে সে দায়িত্বশীল হতে শেখে।
  • . ছোট প্রচেষ্টারও প্রশংসা করুন: ভুল শুধরে নেওয়ার পর শিশু যখন সঠিকভাবে কাজটি করবে,
    সাথে সাথে তার প্রশংসা করুন। যেমনমাশাল্লাহ! এবার তুমি খুব সুন্দরভাবে কাজটি করেছ।
  • . ধৈর্য ধরে পুনরাবৃত্তি করুন: শিশুর চরিত্র গঠন একদিনের বিষয় নয়। সে একই ভুল বারবার করতে পারে। কিন্তু প্রতিবারই তাকে সমান ধৈর্যের সাথে সঠিকটি মনে করিয়ে দেওয়াই সুন্নাহসম্মত অভিভাবকত্ব।

দৈনন্দিন জীবনের বাস্তব উদাহরণ: কীভাবে বকা দেওয়া হয় বনাম কীভাবে শেখানো যায়

তাত্ত্বিক জ্ঞানের চেয়ে বাস্তব উদাহরণের মাধ্যমে ইতিবাচক নির্দেশনা বোঝা অনেক সহজ। নিচে আমাদের দৈনন্দিন জীবনের ৭টি সাধারণ ভুল এবং তার দুই ধরনের প্রতিক্রিয়া তুলে ধরা হলো:

. খাবার খাওয়ার সময় টেবিল নোংরা করা

  • সাধারণ বকাঝকা: তোমার কোনো আক্কেল নেই! প্রতিদিন একই কাণ্ড করো। খাবারগুলো নষ্ট না করলে তোমার পেটের ভাত হজম হয় না!”
  • ইতিবাচক নির্দেশনা:
    কোনো সমস্যা নেই, হাত পিছলে পড়ে গেছে তো। এসো, চামচটা এভাবে শক্ত করে ধরি। আর এই তো কাপড়, চলো দুজনে মিলে টেবিলটা মুছে ফেলি।

. খেলার পর খেলনা গুছিয়ে না রাখা

  • সাধারণ বকাঝকা:
    সারা ঘর জাহান্নাম বানিয়ে রেখেছ! খবরদার,
    এরপর আমি আর কোনো খেলনা কিনে দেব না। সব ডাস্টবিনে ফেলে দেব!”
  • ইতিবাচক নির্দেশনা:
    আমাদের খেলার সময় শেষ। চলো দেখি, কে কার চেয়ে দ্রুত সব খেলনা ঝুড়িতে রাখতে পারে! আমি লালগুলো তুলছি, তুমি নীলগুলো তোলো।

. ছোট ভাই বা বোনের সাথে খেলনা নিয়ে ঝগড়া করা

  • সাধারণ বকাঝকা:
    তুমি এত স্বার্থপর কেন? বড় হয়েছ,
    তাও একটু ছাড় দিতে পারো না? যাও এখান থেকে, আজ সারাদিন আর খেলবে না!”
  • ইতিবাচক নির্দেশনা:
    আমি বুঝতে পারছি তোমার খেলনাটি দিয়ে খেলতে খুব ইচ্ছে করছে। কিন্তু তোমার ছোট ভাইও এটা চাইছে। এসো একটা কাজ করিঘড়িতে পাঁচ মিনিট খেলবে, তারপরের পাঁচ মিনিট তুমি খেলবে।

. পড়াশোনায় বা হোমওয়ার্কে বারবার ভুল করা

  • সাধারণ বকাঝকা:
    তোমার মাথায় কি একটুও বুদ্ধি নেই? এই সহজ অঙ্কটা দশবার বোঝানোর পরও পারছ না? লেখাপড়া তোমার কপালে নেই!”
  • ইতিবাচক নির্দেশনা:
    এই অঙ্কটা একটু কঠিন লাগছে, তাই না? কোনো সমস্যা নেই। একটু পানি খেয়ে নাও, চলো আমরা একটু অন্য নিয়মে এটা বোঝার চেষ্টা করি। তুমি চেষ্টা করলেই পারবে।

. কোনো কিছু ভেঙে ফেলা বা নষ্ট করা

  • সাধারণ বকাঝকা: তোমার হাত কি মাটির তৈরি? যেটা ধরো সেটাই ভেঙে ফেলো! এই দামি জিনিসটার মূল্য বোঝো তুমি?”
  • ইতিবাচক নির্দেশনা:
    আহারে, ভেঙে গেল? তোমার হাত বা পায়ে কোথাও লাগেনি তো? ঠিক আছো তুমি? সাবধানে সরো, কাচগুলো সাবধানে পরিষ্কার করতে হবে। মনে রাখবে,
    এমন জিনিস ধরার সময় দুই হাত দিয়ে সাবধানে ধরতে হয়।

. ভয় পেয়ে বা ভুলে মিথ্যা বলা

  • সাধারণ বকাঝকা:
    তুমি চরম মিথ্যাবাদী হয়ে গেছ! আমার চোখে চোখ রেখে মিথ্যা বলছ?
    দাঁড়াও, আজ তোমার পিঠের চামড়া তুলে নেব!”
  • ইতিবাচক নির্দেশনা:
    তুমি হয়তো বকার ভয়ে কথাটা লুকাচ্ছ। কিন্তু জেনে রেখো,
    সত্য বললে আমি রাগ করব না। ভুল মানুষের হতেই পারে, কিন্তু সত্য বললে আল্লাহ ভালোবাসেন এবং আমরা সমাধান করতে পারি। বলো তো,
    আসলে কী ঘটেছিল?”

. বড়দের সঙ্গে ভুল বা রূঢ় সুরে কথা বলা

  • সাধারণ বকাঝকা:
    মুখ একদম ভেঙে দেব বেয়াদব ছেলে! বড়দের সাথে মুখে মুখে তর্ক করো? কার কাছে শিখেছ এসব?”
  • ইতিবাচক নির্দেশনা:
    তুমি যে কারণে মন খারাপ করেছ, সেটা আমি বুঝতে পারছি। তবে এই সুরে বা এই শব্দে কথা বলা সুন্দর নয়। শান্ত হও, তারপর আমাকে সুন্দর করে বলো তুমি কী বলতে চাইছ, আমি শুনব।

সংশোধন করার ভাষার তালিকা: কোন বাক্য বলবেন এবং কোনটি এড়িয়ে চলবেন

শিশুদের সাথে কথা বলার সময় আমাদের শব্দচয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচের তালিকাটি অভিভাবক হিসেবে আমাদের সচেতন হতে সাহায্য করবে:

যা আমরা প্রায়ই বলি (এড়িয়ে চলুন )

যা বলা উচিত (অনুশীলন করুন )

তুমি সবসময় এমন ভুল করো!”

এভাবে না করে এসো,
আমি তোমাকে সুন্দর করে দেখাই।

তোমাকে দিয়ে কিচ্ছু হবে না!”

তুমি চেষ্টা করছ,
এটা ভালো। আরেকটু চেষ্টা করলেই পারবে।

তুমি একটা অবাধ্য দুষ্টু ছেলে!”

তুমি খুব লক্ষ্মী একটি শিশু,
কিন্তু তোমার এই কাজটি সুন্দর হয়নি।

এখানে দৌড়াদৌড়ি করবে না!”

এখানে শান্ত হয়ে হাঁটো সোনা।

চিৎকার বন্ধ করো!”

তোমার গলার আওয়াজ একটু নিচু করো,
আমি তোমার কথা শুনছি।

তুমি কখনো আমার কথা শোনো না!”

একটু এদিকে তাকাও,
আমি তোমাকে জরুরি একটি কথা বলতে চাই।

কান্নাকাটি একদম বন্ধ! মার খাবে এবার!”

আমি দেখছি তোমার মন খারাপ। তুমি কি আমাকে বলবে কী হয়েছে?”

 শাসন বনাম অপমান: সীমারেখা নির্ধারণের উপায়

অনেক অভিভাবকের মনে একটি সাধারণ সংশয় থাকেসন্তানকে যদি বকাঝকা না করি বা ভয় না দেখাই, তবে তো সে মাথায় চড়ে বসবে! তাকে কি কোনো শাসনই করা যাবে না?”

এখানে আমাদের বুঝতে হবে, শাসন আর অপমানের মধ্যে আকাশপাতাল পার্থক্য রয়েছে।

শাসন মানে হলো শিশুকে সঠিক জীবনধারা শৃঙ্খলার সীমারেখা (Boundaries) শিখিয়ে দেওয়া। আর অপমান মানে হলো শিশুর আত্মসম্মানবোধকে ধূলিসাৎ করে দেওয়া। শিশুকে শৃঙ্খলিত করতে হলে অপমানের কোনো প্রয়োজন নেই;
দৃঢ়তা ভালোবাসাই যথেষ্ট।

  • অপমান হলো ক্ষোভের বহিঃপ্রকাশ: যেখানে অভিভাবক নিজের রাগের আগুনে শিশুকে জ্বালিয়ে দেন। এতে শিশুর সংশোধন হয় না,
    কেবল জেদ বাড়ে।
  • সঠিক শাসন হলো নিয়মের ধারাবাহিকতা: যেখানে মাবাবা নরম গলায় কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে নিয়ম মেনে চলতে বাধ্য করেন।

যেমনশিশু নির্দিষ্ট সময়ের বেশি টিভি দেখলে টিভি বন্ধ করে দেওয়া যেতে পারে। এর জন্য চিৎকার বা গালি দেওয়ার প্রয়োজন নেই। শান্ত মুখে বলা যায়, “আমাদের নিয়ম অনুযায়ী টিভির সময় শেষ। কালকে আবার দেখা যাবে।শিশু কান্না করলেও নিজের সিদ্ধান্তে অটল থাকা, কিন্তু একই সাথে তার প্রতি সহানুভূতিশীল থাকাএটাই হলো আত্মমর্যাদা ক্ষুণ্ণ না করে সীমারেখা শেখানো।

শিশুর প্রতি কোমলতা: ইসলামের চিরন্তন শিক্ষা

ইসলাম ধর্মে শিশুদের সঙ্গে কোমল, স্নেহশীল মর্যাদাপূর্ণ আচরণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ নিজে কখনো কোনো শিশুর প্রতি রূঢ় আচরণ করেননি।

হযরত আনাস (রা.) দীর্ঘ দশ বছর রাসুলুল্লাহ এর ব্যক্তিগত খাদেম হিসেবে ছিলেন। শৈশব কৈশোরের সেই দীর্ঘ অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন:

আমি দশ বছর রাসুলুল্লাহ এর সেবা করেছি। তিনি কখনো আমার প্রতি উফ
(
বিরক্তি প্রকাশসূচক শব্দ) পর্যন্ত উচ্চারণ করেননি। আমি কোনো কাজ করলে তিনি কখনো বলেননিতুমি এটা কেন করলে?
কিংবা কোনো কাজ না করলে কখনো বলেননিতুমি এটা কেন করলে না?” (সহিহ বুখারি সহিহ মুসলিম)

হযরত আয়েশা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ বলেছেন:

নিশ্চয়ই আল্লাহ কোমল এবং তিনি সকল বিষয়ে কোমলতা ভালোবাসেন।” (সহিহ বুখারি)

তিনি আরও বলেছেন, যে কাজে কোমলতা থাকে তা সেই কাজকে সৌন্দর্যমণ্ডিত করে, আর যে কাজ থেকে কোমলতা কেড়ে নেওয়া হয় তা কলুষিত হয়ে পড়ে।

সন্তান লালনপালনে এই কোমলতার নীতিই হওয়া উচিত আমাদের প্রধান মূলমন্ত্র। শিশুদের হৃদয় মাটির মতো নরম। তাদের এই কচি মনে যদি ছোটবেলা থেকেই ভালোবাসা, নিরাপত্তা ক্ষমার স্পর্শ পায়, তবে বড় হয়ে তারা দায়িত্ববান, আত্মবিশ্বাসী এবং আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে উঠবে।

শিশুর ভুলকে শেখার সিঁড়ি বানান

সন্তানের প্রতিটি ভুল হলো অভিভাবক হিসেবে আমাদের জন্য একটি পরীক্ষা এবং একই সাথে একটি অপূর্ব সুযোগ। যখনই সন্তান কোনো ভুল করে, আমাদের বুঝতে হবেআল্লাহ তায়ালা আমাদের হাতে একটি সুযোগ তুলে দিয়েছেন তাকে একটি নতুন বিষয় শেখানোর, তার চরিত্রের একটি ত্রুটি স্নেহ দিয়ে মেরামত করে দেওয়ার।

আমরা যদি রেগে গিয়ে সেই মুহূর্তটিতে আগুন ঢেলে দিই, তবে শেখার সুযোগটি ভস্মীভূত হয়ে যায়। আর আমরা যদি রাসুলুল্লাহ এর সুন্নাহ অনুসরণ করে ধৈর্য ধারণ করি,
তবে সেই ভুলটিই সন্তানের ভবিষ্যৎ জীবনের পথপ্রদর্শক হয়ে দাঁড়ায়।

সন্তানদের আমরা যেন নিখুঁত কোনো যন্ত্র বা রোবট মনে না করি। ভুল তাদের স্বভাবজাত, আর ক্ষমা সঠিক দিকনির্দেশনা দেওয়া আমাদের দায়িত্ব।

অভিভাবকদের প্রতি বিনীত আহ্বান:

সন্তানের প্রতিটি ভুলের মুহূর্তকে শুধরে দেওয়ার অনন্য সুযোগ হিসেবে দেখুন; তাকে এমনভাবে শেখান, যেন সে ভুলকে ভয় পেয়ে গুটিয়ে না যায়, বরং আত্মবিশ্বাসের সাথে সঠিক কাজটি শিখতে আগ্রহী হয়। আপনার ভালোবাসাপূর্ণ দিকনির্দেশনাই যেন হয় তার জীবনের সবচেয়ে বড় শক্তির উৎস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top